Posts

Showing posts from November, 2024
Image
সরকার পরিবর্তনের ধাক্কায় খেলাপি ঋণ বাড়ল সরকারি চার ব্যাংকে  রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে। নতুন ঋণ বিতরণ কমিয়ে আনলেও এসব ব্যাংকের পুরোনো ঋণ দফায় দফায় খেলাপি হচ্ছে। আবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকে থাকা প্রভাবশালী অনেক ব্যবসায়ীর ঋণ নতুন করে খেলাপি হয়ে পড়েছে। এতে গত জুলাই-সেপ্টেম্বর সময়ে সরকারি চার ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ২৩ হাজার ৪৫৯ কোটি টাকা। এ সময়ে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।    See more...